রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫১৫ বার পঠিত

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

দেশের উভয় শেয়ারবাজারে আজ সূচকের উত্থানেও কমেছে লেনদেনের পরিমাণ। আজ শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৪.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৮৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৮.৫৭ পয়েন্ট এবং সিডিএসইসি ২.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩১.৬৫ পয়েন্ট, ১৯২৪.২৫ এবং ১১০৭.৩০ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮২ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির বা ৪২.৬৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪২টির বা ৩৯.৩৪ শতাংশের এবং ৬৫টি বা ১৮.০১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৭.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪০৭.১৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। আজ সিএসইতে ৪৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com