বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫২০ বার পঠিত

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ শেয়ারবাজারের সব সূচকসহ টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.০৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.১৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬.৮৭ পয়েন্ট এবং সিডিএসইসি ৩.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৬৩.৬০ পয়েন্ট, ১৭৬৭.১০ এবং ১০২৮.৮৭ পয়েন্টে। ডিএসইতে আজ ৮২৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৫ কোটি ৭২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ৫৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৭টির বা ৪১.৪০ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১১৯টির বা ৩৩.৫২ শতাংশের এবং ৮৯টি বা ২৫.০৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩১.০৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর। আজ সিএসইতে ৩১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com