শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের ধসেও চাঙ্গা লেনদেন, বাজারে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   প্রিন্ট   ৫৪ বার পঠিত

সূচকের ধসেও চাঙ্গা লেনদেন, বাজারে মিশ্র প্রতিক্রিয়া

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধসে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১ টির, দর কমেছে ৩৪৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১ টির। ডিএসইতে ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৫ কোটি ১৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৪ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪ টির, কমেছে ১৫৩ টির আর দর অপরিবর্তিত রয়েছে ১৭টির। সিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৬:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com