বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পতনে সপ্তাহ শুরু

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৩৮ বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শুরু

দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের আজ প্রথম কার্যদিবস পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন । আজ উভয় শেয়ারবাজারের সব সূচক বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও বেড়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রায় ২৪ শত কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫০.৪৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.১৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৭.৯৫ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ২২.৪৩ পয়েন্ট কমে দাড়িয়েছে যথাক্রমে ১২৯৯.৩১ পয়েন্টে, ২২০৮.৮২ পয়েন্টে এবং ১২৬৯.৫৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১৪ কোটি ২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির বা ২০.০৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩১টির বা ৬৪.৩৪ শতাংশের এবং ৫৬টির বা ১৫.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭.৫২ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com