বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

সোমবার, ২৪ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৬৫ বার পঠিত

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। আজ সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব ছিল ২৫ মিনিট। এরপর সেল প্রেসারে একটানা কমেছে সূচক। আজ সোমবার বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আজ দিন শেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ২০৮ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ৩২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

টাকার অংকে লেনদেন হয়েছে ৭২৯ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা। যা আগের দিন থেকে ২০৮ কোটি ৬২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার।

অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮২ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com