বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক কমলেও বেড়েছে লেনদেন

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৮ কোটি ৩৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ১৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com