|

Advertisement
×

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

মঙ্গলবার, ৩০ জুন ২০২০   প্রিন্ট   ৭৮৮ বার পঠিত

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০১ কোটি টাকা বা ২৫৯ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৫ বেড়ে অবস্থান করছে ১৩৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯২৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৫৪ কোটি ৬৬ লাখ ১৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৬৬ লাখ ১৫ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৩৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২৬ কোটি ১৬ লাখ ৫৪ হাজার টাকা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com