শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ০৬ মে ২০২৫   প্রিন্ট   ১৪৬ বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: আজ ০৬ মে’২৫ সূচকের পতনে লেনদেন শেষ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরে সূচকের তীর নিচের দিকে নেমে যায়। এরপর বেলা পৌনে ১১টায় আবারও সূচকের তীর একটানা উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর দেড়টার পর আবারও সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১২.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫১.৭২ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯.৯১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৩৩.৭৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ২৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.২১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ২৮ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার ১৬৩ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ২১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৯৬৪.৬১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ০৯৮.৯৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১০.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৪৪.০৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৩ টির, কমেছিল ১৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ২২ কোটি ৪২ লাখ ০৭ হাজার ৮৫৩ টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৮৫৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৮৪ কোটি ০২ লাখ ৫৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৪ কোটি ২৮ লাখ ৪৫ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৬০.৭২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৬৪০ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ০৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com