রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের সামান্য উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪২৩ বার পঠিত

সূচকের সামান্য উত্থানে সপ্তাহ শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামন্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৯৬৩ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৯ পয়েন্ট কমে অবস্থান করে ৪৮৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করে ১০৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৬৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১১২ কোটি ৩ লাখ ২ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৪৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার টাকা।

 

Facebook Comments Box
×

Posted ০৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com