বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক বাড়লেও কমেছে লেনদেন

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৬৮ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ ডিসেম্বর) সূচকের উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দর বৃদ্ধির ফলে সূচক কিছুটা বেড়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৫ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫১২টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১৪৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩ পয়েন্ট, আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৯ পয়েন্ট। এর ফলে রোববার ও সোমবার টানা দুদিন দরপতনের পর মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের উত্থান হলো।

সূচক উত্থানের এই দিনে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫০ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকা। এর আগে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর রয়েছে ওয়ান ব্যাংক, ইস্টার্ন ক্যাবলস, আইএফআইসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, সেনা কল্যাণ ইনস্যুরেন্স এবং ফার্মা এইডস লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়েছে ১৯ হাজার ৬৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৭টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৬টির, অপরিবর্তিত ছিল ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৩২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৪৯১ টাকা। আর্থাৎ আগের দিনের চেয়ে অর্ধেক লেনদেন কমেছে।

Facebook Comments Box

Posted ০৫:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com