শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক বাড়লেও কমেছে লেনদেন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০   প্রিন্ট   ৬০৯ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। ৩৬ দিন বা ২৫ কার্যদিবস পর ডিএসইর এই সূচকটি ৪ হাজার পয়েন্ট ছাড়ালো। এর আগে এই সূচকটি মে মাসের ৩১ তারিখ ৪ হাজার ৬০ পয়েন্টে ছিল। ডিএসইতে আজ সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে। আর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১.৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৭৫ পয়েন্ট এবং সিডিএসইটি ১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২৩.৮৪ পয়েন্টে, ১৩৪৬.৪৭ পয়েন্টে এবং ৭৯৫.১২ পয়েন্টে।
ডিএসইতে আজ ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৬ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির বা ১৫.০৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৩৬টির বা ১১.৫৩ শতাংশের এবং ২২৯টির বা ৭৩.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৪.৬৩ পয়েন্টে। সিএসইতে আজ ১২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ১৪টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com