শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক বাড়লেও লেনদেন কমেছে

বিবিএ নিউজ.নেট

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৬০৩ বার পঠিত

সূচক বাড়লেও লেনদেন কমেছে

পুঁজিবাজারে টানা উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে। আগের কার্যদিবসের মতো মঙ্গলবারও (০৭ সেপ্টেম্বর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। বড় উত্থানের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি আরো এক রেকর্ড স্পর্শ করেছে। অর্থাৎ সূচকটি সাত হাজার ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করল।

আজ ডিএসইতে সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমে ২ হাজার ৮০০ কোটির হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ১৪০.৮৭ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরুর পর থেকে আজই প্রথম সাত হাজার একশত পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৭৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৫১.৮১ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৩.৯৩ পয়েন্টে। ডিএসইর এই সূচক দুইটিও চালুর পর আজ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান নিয়েছে।

ডিএসইতে আজ ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৭টির বা ৪৭.৩৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৬৭টির বা ৪৪.৬৫ শতাংশের এবং ৩০টির বা ৮.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৩৫.৯২ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির দর বেড়েছে, কমেছে ১৪২টির আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com