শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৯ জুন ২০২০   প্রিন্ট   ৫৫৫ বার পঠিত

সূচক বাড়লেও লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বাড়লেও কমেছে লেনদেন। আজ সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে ৩৮ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট ক বেড়ে অবস্থান করছে ৩৯৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭১ লাখ ৬৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ৯১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৪ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১০৬ কোটি টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৩৮ কোটি ২৮ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৯২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা।

Facebook Comments Box
×

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com