|

Advertisement
×

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ২৪ অক্টোবর ২০২২   প্রিন্ট   ৩১৭ বার পঠিত

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি পয়সা হয়েছে ৬৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৮০ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ০১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯ টাকা ৩৫ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।

এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল এক টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২৫ পয়সা।

অপরদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৭ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫০ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ টাকা ৯৪ পয়সা।

আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫০ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯২ পয়সা ছিল।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সায়। আগের বছর ছিল ২৩ টাকা ২৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের বছর ছিল ২ টাকা ৯৩ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com