বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মান্নান

বিবিএনিউজ.নেট

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মান্নান

সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে গত ১ নভেম্বর যোগদান করেছেন মো. আব্দুল মান্নান। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পদোন্নতি পেয়ে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুল মান্নান। ২৭ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগে এবং কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৬৭ সালের ৩০ জুন জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com