নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০ প্রিন্ট ৪৮৭ বার পঠিত
করোনার থাবা পড়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ সৌদি রাজপরিবারে। এই পরিবারের ১৫০ জন সদস্য করোনায় আক্রান্ত বলে জানা গেছে। রাজপরিবারের পারিবারিক সূত্রের বরাতে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। তবে গণমাধ্যমটি তাদের পরিচয় প্রকাশ করেনি।
আন্তর্জাতিক এই গণমাধ্যমটি জানায়, রাজ পরিবারের এসব সদস্যদের চিকিৎসার জন্যে ৫০০ শয্যার বিশেষ হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। সেখানে চিকিৎসকদের সব ধরনের সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। গত বুধবার (৮ এপ্রিল) রাতে এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছেন।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ হাজার ১২২ জনে।
Posted ০১:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com