Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে মেট্রো স্পিনিং

বুধবার, ০৩ নভেম্বর ২০২১   প্রিন্ট   ১০২৮ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে মেট্রো স্পিনিং

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ৪ নভেম্বর ও আগামী ৭ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ নভেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন ২০২১ অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৮ পয়সা।

৩০ জুন ২০২১ তারিখে কোম্পানিটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৬ পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৫৪ পয়সা।

আগামী ২৯ ডিসম্বর সকাল ১১:৩০ টায় ডিজিটাল প্লাট ফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com