মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১   প্রিন্ট   ৪৮৭ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ৩০ ও ৩১ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১ জুন এ কোম্পাানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ।

ঘোষিত ডিভিডেন্ড আগামী ৬ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ১ টাকা ৬৩ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৯ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com