Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ১৩ কোম্পানি

রবিবার, ২২ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৬৪৪ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ১৩ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৩ নভেম্বর , সোমবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে-শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল, সিমটেক্স, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, হা-ওয়েল টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, অ্যারামিট ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর, বুধবার।
অন্যদিকে মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির লেনদেন শেষ হবে আগামী ২৫ নভেম্বর, মঙ্গলবার। কোম্পানি দুইটির রেকর্ড ডেট আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Facebook Comments Box

Posted ০১:০৯ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com