Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

বুধবার, ১১ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪৮১ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৬ আগস্ট স্পট মার্কেটে লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং প্রিমিয়ার সিমেন্ট। রেকর্ড ডেটের কারণে আগামী ১৭ আগস্ট এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

গত ৫ আগস্টের একটি চিঠির আলোকে প্রিমিয়ার সিমেন্টের ইজিএম আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com