শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৫৩৩ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৩ ডিসেম্বর স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- এসএস স্টিল এবং বিডি সার্ভিসেস। এর মধ্যে ১৩ ও ১৪ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এসএস স্টিল। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। অপরদিকে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে বিডি সার্ভিসেস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড সকল শেয়ারহোল্ডারদের জন্য।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩ টাকা ৫৮ পয়সা এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ০১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে, বিডি সার্ভিসেস ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি ।

 

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com