নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ৬৪৮ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ৫ ও ৬ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- ফার্মা এইডস ও সোনালী আঁশ লিমিটেড। আগামী ৭ ডিসেম্বর রেকর্ড ডেটের কারণে এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোনালী আঁশ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২২, ডিসেম্বর তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬২ পয়সা আয় হয়েছিল।
ফার্মা এইডস লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৬ টাকা ৮২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com