|

Advertisement
×

স্পট মার্কেটে লেনদেন করবে লিন্ডে বিডি

সোমবার, ২৮ মার্চ ২০২২   প্রিন্ট   ৩২৫ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে লিন্ডে বিডি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৩০ মার্চ স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডি। রেকর্ড ডেটের কারনে আগামী ৩১ মার্চ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সায়।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কাম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com