রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি

অনলাইন ডেস্ক

সোমবার, ২৬ মে ২০২৫   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- রূপালী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে আগামীকাল ও ২৮ মে রূপালী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ মে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত তাকবে।

অরদিকে, আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে ফারইস্ট ফাইন্যান্স। রেকর্ড ডেটের কারণে আগামী ০১ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৯ পয়সা, যা গত বছর ছিল ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪১ পয়সা।

কোম্পানিটি আগামী ৩০ জুলাই, ২০২৫ তারিখে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৩ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৬৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫৬ পয়সা।

আগামী ২৮ জুলাই, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স : কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়াতে ইজিএম আহ্বান করেছে। আগামী ২৫ জুন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
×

Posted ০৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com