শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১০ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০১ আগস্ট ২০২২   প্রিন্ট   ২২৪ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এনআরবিসি ব্যাংক লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রেকিট বেনকিজার এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকিট বেনকিজার : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৩১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ টাকা ৬৪ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) ইপিএস হয়েছে ৫০ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬২ টাকা ৩ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৮৬ টাকা ৩২ পয়সা।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) ইপিএস হয়েছে ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮৫ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬ পয়সা।

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭০ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) ইপিএস হয়েছে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৯ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৮ টাকা ৯২ পয়সা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৮ পয়সা ছিল।
৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৪৯ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৯ পয়সা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) ইপিএস হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬৬ পয়সা।

এনআরবিসি ব্যাংক লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুনদ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৬৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৪ পয়সা।

এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭৬ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০৩ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ১৩ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুনদ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা।
এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭০ পয়সা ছিল।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি কনসুলেটেড ১৪৪ কোটি ৭২ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৯৬ কোটি ১২ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে কনসুলেটেড ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ টাকা।
বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির কনসুলেটেড প্রিমিয়াম আয় হয়েছে ১৬৪ কোটি ৬২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির কনসুলেটেড প্রিমিয়াম আয় ছিল ১১৩ কোটি ১৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ০১ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com