শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১০ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১৬২ বার পঠিত

১০ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন ১০ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘10Y BGTB 19/11/2035’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB10Y1135’ এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘88547’। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB10Y1135’ এবং সিএসইতে ট্রেডিং আইডি- ‘50313’।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩৫ সালের ১৯ নভেম্বর শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০১.৪৫২৯ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.৩৯ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

Facebook Comments Box
×

Posted ০২:২২ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com