|

Advertisement
×

১৩.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছে প্রাইম ব্যাংক

বৃহস্পতিবার, ১৪ মে ২০২০   প্রিন্ট   ৬৮৫ বার পঠিত

১৩.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছে প্রাইম ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। প্রাইম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১.৪৭ টাকা। আগের বছর একই সময়ে ছিল ২.০১ টাকা।
অন্যদিকে এককভাবে শুধু প্রাইম ব্যাংকের শেয়ার প্রতি আয় (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ১.৭৭ টাকা, যা গত বছের একই সময়ে ছিল ১.৯৩ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৩.৪৬ টাকা; আর এককভাবে ২৩.৬৫ টাকা।
আগামী ৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুন।

Facebook Comments Box

Posted ১০:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com