Ad
x

১৭ হাজার কোটি টাকার কমেছে বাজার মূলধন

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১২৫ বার পঠিত

১৭ হাজার কোটি টাকার কমেছে বাজার মূলধন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১৬ হাজার ৯৪১ কোটি টাকা টাকা বা ২ দশমিক ৪৫ শতাংশ কমেছে। সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৬৫০ কোটি ৪৬ লাখ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকা। সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭৬ পয়েন্টে এবং ১ হাজার ৮৫১ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৩ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭ টির , দর কমেছে ৩৬৩ টির এবং ৩ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:১২ অপরাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com