|

Advertisement
×

২০২৪ সালের আগের বীমা দাবি নিষ্পত্তিতে অডিট রিপোর্টের বাধ্যবাধকতা শিথিল, নাকচ হওয়া দাবি পুনর্বিবেচনার নির্দেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩২ বার পঠিত

২০২৪ সালের আগের বীমা দাবি নিষ্পত্তিতে অডিট রিপোর্টের বাধ্যবাধকতা শিথিল, নাকচ হওয়া দাবি পুনর্বিবেচনার নির্দেশ

২০২৪ সালের পূর্ব পর্যন্ত বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে অডিট রিপোর্ট বাধ্যতামূলক হবে না বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে অডিট রিপোর্ট দাখিল না করার কারণে ইতোমধ্যে যেসব বীমা দাবি নাকচ করা হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অগ্নিবীমার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাবি পরিশোধে ফায়ার ব্রিগেড রিপোর্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি বীমা জরিপকারী (সার্ভেয়ার) কর্তৃক জরিপ প্রতিবেদন জমা দেওয়ার পর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমা জরিপকারীর পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিআরএর জরিপ ও এজেন্ট শাখা থেকে সোমবার (২৪ আগস্ট) জারি করা এক চিঠিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ১১ আগস্ট বীমা জরিপ মাশুল ও অন্যান্য খরচাদি বৃদ্ধি এবং বীমাদাবির ক্ষেত্রে পলিসিভিত্তিক দলিলাদির চেকলিস্ট সহজীকরণ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন। ওই সভায় গৃহীত সুপারিশের ভিত্তিতে আইডিআরএ এসব সিদ্ধান্ত অনুমোদন করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের পূর্ব পর্যন্ত বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে কোনো অডিট রিপোর্ট প্রয়োজন হবে না। অডিট রিপোর্ট দাখিল না করার কারণে যেসব বীমা দাবি ইতোমধ্যে নাকচ করা হয়েছে, সেসব দাবি পুনর্বিবেচনার সুযোগ দিতে হবে।

এ ছাড়া অগ্নিবীমার ক্ষেত্রে দাবির পরিমাণ পাঁচ লাখ টাকা পর্যন্ত হলে তা পরিশোধের জন্য ফায়ার ব্রিগেড রিপোর্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

অন্যদিকে, বীমা জরিপকারী কর্তৃক বীমা জরিপ প্রতিবেদন জমা দেওয়ার পর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমা জরিপকারীর পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিআরএ চিঠিতে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সাধারণ বীমা করপোরেশন ও সব নন-লাইফ বীমা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের ফলে পুরোনো বীমা দাবির ক্ষেত্রে অডিট রিপোর্ট না থাকার কারণে তৈরি হওয়া জটিলতা কমবে এবং দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা কিছু দাবি পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Posted ০৭:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com