নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫১৪ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
উল্লেখ্য, এর আগে কোম্পানি ১৫ শতাংশ অন্তবর্তী লভ্যাংশ দিয়েছিলো। এতে চলতি অর্থ বছরে ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
Posted ০৭:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন