নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫৮২ বার পঠিত
করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটি ১১ দিন বাড়িয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত করেছে সরকার। শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের এমনটাই জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত হবে। প্রজ্ঞাপনও হয়ে যাবে।
এরআগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল সাধারণ ছুটি। পরে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।
Posted ০২:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com