নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং লাফার্জহোলসিম লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল) এনার্জিপ্যাক পাওয়ারজেনারেশনকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং প্রদান করেছে। ৩০ জুন, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যসহ কোম্পানিটির অন্যান্য গুণগত ও পরিমাণগত বিষয়াবলী বিবেচনায় করে এ রেটিং করা হয়েছে। অপরদিকে, লাফার্জহোলসিম-এর ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং প্রদান করা হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনা করে এ রেটিং করা হয়েছে।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


