নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ প্রিন্ট ২৮৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- আমান ফিড এবং জেমিনি সি ফুডস লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আমান ফিড লিমিটেড।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৫৩ পয়সা
অপরদিকে, ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টকসহ মোট ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে জেমিনী সী ফুডস লিমিটেড।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ০১ পয়সা।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন