Ad
x

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ৩১১ বার পঠিত

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারের তালিকাভুক্ত বমিা খাতের ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৭ পয়সা।

কোম্পানিটি ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে।

অপরদিকে, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটি ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

 

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com