|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রবিবার, ২২ মে ২০২২   প্রিন্ট   ৪১০ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২৩ মে শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সেনাকল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৯৯ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৮৯ পয়সা।

আগামী ২০ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২১ পযৃন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৮৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩১ টাকা ৬১ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে এক টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৬৬ পয়সা।

আগামী ১৫ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩১ অপরাহ্ণ | রবিবার, ২২ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com