Ad
x

২ ব্যাংকের লেনদেন শুরু

রবিবার, ১২ জুন ২০২২   প্রিন্ট   ৪৮১ বার পঠিত

২ ব্যাংকের লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকেরশেয়ার লেনদেন। এগুলো হলো- রূপালী ব্যাংক লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৮ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে ৮ শতাংশ ক্যাম ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৫০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ২২ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট বেলা ১১টায় হবে।

 

 

Facebook Comments Box

Posted ১২:০৯ অপরাহ্ণ | রবিবার, ১২ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com