অনলাইন ডেস্ক
সোমবার, ০৯ মার্চ ২০২৬ প্রিন্ট ১০৪ বার পঠিত
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩২ কোম্পানির বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩৩৬ কোটি ৭৬ লক্ষ টাকা।
খাতের ৩৬ কোম্পানির মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে (আইডিআরএ) ৩২ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
২০২৪ সালে দেশের জীবন বীমা খাতের ৩৬ টি কোম্পানির বিনিয়োগের পরিমাণ ছিল ৪০ হাজার ৩৫১ কোটি ৮৭ লক্ষ টাকা।
আইডিআরএ’র কাছে প্রতিবেদন পাঠানো ৩২ কোম্পানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে এই কোম্পানিগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪৮২ কোটি ৫৫ লক্ষ টাকা। ২০২৫ সালে যা ১৮৫৪ কোটি ২১ লাখ টাকা বেড়ে ৩৯ হাজার ৩৩৬ কোটি ৭৬ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। সে হিসেবে গড়ে ৩২ কোম্পানির বিনিয়োগের পরিমাণ ৪.৯৫ শতাংশ বেড়েছে।
জীবন বীমা খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ২০২৫ সালের বিনিয়োগের তথ্য দেয়নি ৪ টি কোম্পানি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ ইসলামি লাইফ ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
২০২৫ সালে ৩২ কোম্পানির মধ্যে বিনিয়োগ বেড়েছে ২৪ কোম্পানির, কমেছে ৭ টির, অপরিবর্তিত রয়েছে একটির।
২০২৫ সালে মেটলাইফ বাংলাদেশের বিনিয়োগের পরিমাণ ৬৪৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১০৯ কোটি টাকা। বছরটিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬ হাজার ২৪১ কোটি টাকা, ২০২৪ সালের চেয়ে যা ৫৮৩ কোটি টাকা বেশি। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭৭ কোটি ৫৪ লাখ টাকা। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ৪০১৯ কোটি টাকা, ২০২৪ সালের চেয়ে যা ৬৫ কোটি টাকা বেশি। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৩ কোটি টাকা, ২০২৪ সালের চেয়ে যা ১৭৮ কোটি টাকা বেশি। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ৯১৫ কোটি ৪১ লাখ টাকা, প্রবৃদ্ধি ৩২.৪৯ শতাংশ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ৭৫২ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৫.৪৬ শতাংশ।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ৭৫২ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৩.১৬ শতাংশ। রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭২ কোটি ৯৯ লাখ টাকা, প্রবৃদ্ধি ৩.৩৪ শতাংশ।
আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২০৫ কোটি টাকা, প্রবৃদ্ধি ৩৪.৭০ শতাংশ।
মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৩.৭৮ শতাংশ।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৮.০৬ শতাংশ। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি টাকা, প্রবৃদ্ধি ৩৯.১৬ শতাংশ।
আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি টাকা, প্রবৃদ্ধি ৫২.৪৮ শতাংশ।
এলআইসি বাংলাদেশের বিনিয়োগের পরিমাণ ৯১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১.০৭ শতাংশ।
আকিজ তাকফুল লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩৩ লাখ টাকা, প্রবৃদ্ধি ৩৬.৫২ শতাংশ।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫৪ লাখ টাকা, প্রবৃদ্ধি ২২.৯৩ শতাংশ।
জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি টাকা, প্রবৃদ্ধি ৮.৬১ শতাংশ। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৩১ লাখ টাকা কমে ২০২৫ সালে দাঁড়িয়েছে ১৬ কোটি ২৯ লাখ টাকায়। ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৭ লাখ টাকা, বেড়েছে ৭ লাখ টাকা।
২০২৪ সালের চেয়ে ২২ কোটি ৮৩ লাখ টাকা কমে ২০২৫ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১,৪৯০ কোটি টাকা।
প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৬ কোটি ৮১ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে বেড়েছে ৯ কোটি টাকা।
২০২৪ সালের চেয়ে ৬ কোটি ১৫ লাখ টাকা কমে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা। ২০২৪ সালের চেয়ে ১৬ কোটি টাকা কমে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২১৪ কোটি টাকা।
২০২৪ সালের চেয়ে ২ কোটি টাকা বেড়ে সানলাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৬ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে ৪ কোটি ৪২ লাখ টাকা কমে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে ২৫ লাখ টাকা বেড়ে প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে ৮৯ কোটি টাকা কমে ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৪৩ কোটি টাকা। যমুনা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ কমেছে ২১ লাখ টাকা। বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৬ লাখ টাকা। ২০২৪ সালের চেয়ে ৩ কোটি ২১ লাখ টাকা কমে পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৫ কোটি টাকা।
শান্তা লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৫ লাখ টাকার বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। বায়রা লাইফের বিনিয়োগ ১ কোটি ৫ লাখ টাকা বেড়ে ৫৯ কোটি ৬৯ লাখ টাকা দাঁড়িয়েছে।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com