|

Advertisement
×

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   প্রিন্ট   ২৯৬ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- গ্রামীনফোন লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গ্রামীনফোন লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৮২ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৬২পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ টাকা ৮২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৪ পয়সা।

ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানির লোকসান হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ১১ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে মাইনাস ১৬৪ টাকা ৩৯ পয়সা।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ৩ কোটি ১৭ লাখ ১৪ হাজার ৫৭৯ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৭ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে মাইনাস ২৩৯ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৩ কোটি ১৭ লাখ ৭ হাজার টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com