শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৪৫ বার পঠিত

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড, বিডি অটোকার্স লিমিটেড এবং নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড : গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড।
প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এমটিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৬০ পয়সা।

প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে এমটিবির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৫ টাকা ৯৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৯৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

বিডি অটোকার্স লিমিটেড : ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বিডি অটোকার্স লিমিটেড। অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ০৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৪১ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ০৫ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল টাকা ১ টাকা ৯৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭ টাকা ২৩ পয়সা।

নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড : ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২১ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ০৪ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৫৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ২২ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com