রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৭৫ বার পঠিত

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদকন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- ইমাম বাটন লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মাইডাস ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইমাম বাটন লিমিটেড : কোম্পানিটি সর্বশেষ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৭ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ২৯ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৩ পয়সা ছিল। ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪ টাকা ৮১ পয়সা।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ বে লিজিংয়ের শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২৪ পয়সা।
অন্যদিকে দুই প্রান্তিকে এককভাবে বে লিজিংয়ের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ১১ পয়সা।
শুধু দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৬ পয়সা।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে এককভাবে বে লিজিংয়ের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ৫ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৯১ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ১৯ টাকা ৮৮ পয়সা।

মাইডাস ফাইন্যান্স লিমিটেড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপ্এিস) হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ১৩ পয়সা।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপ্এিস) হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল লোকসান ছিল ৮৩ পয়সা।
হিসাববছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৫৪ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১১ টাকা ৩২ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com