শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার, ১৭ জুন ২০২০   প্রিন্ট   ৭১২ বার পঠিত

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ), শ্যামপুর সুগার মিলস লিমিটেড এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) : ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফাইন্যান্স করপোরেশনের মুনাফায় ভাটার টান লেগেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৩৮ শতাংশ। পাশাপাশি কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবস্থাও নাজুক হয়ে উঠেছে। আজ বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) ডিবিএইচের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ১২ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৬ টাকা ৪৬ পয়সা। বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৩০ পয়সা।

শ্যামপুর সুগার মিলস লিমিটেড : এ কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) শ্যামপুর সুগার মিলসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩২ টাকা ৮৪ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭২ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৭৭ টাকা ৪৫ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৩৭ পয়সা। বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৪ টাকা ৯৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৪০ টাকা ৩৫ পয়সা।

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড : এ কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে।
আজ বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬০ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৯৫ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৭৮ পয়সা বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৩৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ০১ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com