|

Advertisement
×

৩ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৩৬ বার পঠিত

৩ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড এবং জিকিউ বলপেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা সভা আগামী ৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় কোম্পানির ৩০ ডিসেম্বর, ২০১৯, ৩১ মার্চ ও ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ১০ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

জিকিউ বলপেন লিমিটেডের বোর্ডসভা আগামী ৫ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় কোম্পানির ৩১ মার্চ,২০২০ পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

Facebook Comments Box

Posted ০৯:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com