|

Advertisement
×

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২৯৯ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বিডি ল্যাম্পস লিমিটেড, ডরিন পাওয়ার লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক।

বিডি ল্যাম্পস লিমিটেড : কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাবা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল এক টাকা ৫৩ পয়সা (রেস্টেটেড)।

এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৬৬ পয়সা (রেস্টেটেড)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৮১ টাকা ২৫ পয়সা (রেস্টেটেড)।

ডরিন পাওয়ার লিমিটেড : কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাবা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ০২ পয়সা (রেস্টেটেড)।

এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৩৬ পয়সা (রেস্টেটেড)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৮ টাকা ৭১ পয়সা (রেস্টেটেড)।

ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড : কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাবা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭৬ পয়সা।

এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ২৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৯০ টাকা ৮২ পয়সা।

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩৬ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৭৮৩ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ৮০ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com