Ad
x

৫ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষণা

বুধবার, ০৮ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৮৩ বার পঠিত

৫ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ডসভার তারিখ ঘোষনা করা হয়েছ। কোম্পানিগুলো হলো- মাইডাস ফাইন্যান্স লিমিটেড, কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড এবং রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৪ জুলাই বিকাল ৩টায় মাইডাস ফাইন্যান্স লিমিটেডের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ ও ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ২.৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

আগামী ১৪ জুলাই বিকাল ৩টায় কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

গ্রামীণফোন লিমিটেডের বোর্ড সভা ১৪ জুলাই, বিকেল ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের দ্বিতীয়  প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ০৫:২১ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com