সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

রবিবার, ১০ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২১২ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার সিমেন্ট মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি, এনভয় টেক্সটাইল লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রিমিয়ার সিমেন্ট মিলস : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থববছরের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৪ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৯৬ পয়সা, যা গত বছরের একই সময়ে যার পরিমাণ ২ টাকা ৯০ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪ – সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে(জুলাই’২৪ – সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা (ডাইলুটেড)। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ২২ পয়সা আয় হয়েছিল (ডাইলুটেড)।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৯১ পয়সা, যা গত বছরের একই সময়ে যার পরিমাণ ৫ টাকা ২৩ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৪ টাকা ৬০ পয়সা।

এনভয় টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটি ২৫ কোটি ৩৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। গত বছর একই সময়ে নিট মুনাফার পরিমাণ ছিল ১০ কোটি ৮২ লাখ টাকা।

আলোচিত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল ৬৫ পয়সা। আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস প্রায় ১৩২ শতাংশ বেশি।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ টাকা ৪৪ পয়সা।

এপেক্স ফুডস লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪ – সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে(জুলাই’২৪ – সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ২৫ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ১২ টাকা ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে যার পরিমাণ মাইনাস ৩১ টাকা ২৮ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩১ টাকা ৭৭ পয়সা।

এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪ – সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে(জুলাই’২৪ – সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১২ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৬ টাকা ১৩ পয়সা, যা গত বছরের একই সময়ে যার পরিমাণ ৭ টাকা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩ টাকা ৬৪ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com