Ad
x

৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বুধবার, ১৫ জুলাই ২০২০   প্রিন্ট   ৭১৫ বার পঠিত

৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষনা করেছে। কোম্পানিগুলো হলো- মাইডাস ফাইন্যান্স লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড, কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণফোন লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মাইডাস ফাইন্যান্স লিমিটেড : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ঊচঝ) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ০৯ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৯১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ১৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩৮ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা৮১ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৩৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ০২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৬ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ অক্টোবর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড : গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২২ পয়সা (রিস্টেটেড)।
কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ সেপ্টেম্বর, বুধবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ১২ আগস্ট, বুধবার নির্ধারণ করা হয়েছে।

টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড অন্তর্র্বতী লভ্যাংশ (Interim Dividend) ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক হিসাবের ভিত্তিতে এই লভ্যাংশ ঘোষণা করছে। এ সময়ের জন্য তারা শেয়ারহোল্ডারদেরকে ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আলোচিত বৈঠকে সর্বশেষ প্রান্তিকসহ চলতি হিসাববছরের প্রথমার্ধের (জানুয়ারি’২০-জুন’২০) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ আগস্ট।

Facebook Comments Box

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com