|

Advertisement
×

৬ প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত বিএসইসির

বুধবার, ২৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৬৩৯ বার পঠিত

৬ প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত বিএসইসির

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬টি প্রতিষ্ঠানকে ‘নেট ক্যাপিটাল ব্যালেন্স’ রিপোর্ট সময়মত দালিখ না করায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বিএসইসির ৭৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের প্রতিবেদন অনুযায়ী ‘নেট ক্যাপিটাল ব্যালেন্স’ রিপোর্ট সময়মত দালিখ না করায় রুল ৩(৪) অব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ ভঙ্গ করেছে। এজন্য সিনহা সিকিউরিটিজ, ফখরুল ইসলাম সিকিউরিটিজ, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজ এবং বেনকো সিকিউরিটিজকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Facebook Comments Box

Posted ১১:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com