নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সপ্তাহে ৮ হাজার ৯৬১ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৮ হাজার ৯৬১ কোটি টাকা বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮২৫ কোটি ৬৩ লাখ টাকা কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭৯ পয়েন্টে এবং ২ হাজার ৬৬ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৪ টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


