নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ নভেম্বর ২০২৫ প্রিন্ট ২৬৯ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত রং উৎপাদক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের নতুন ও তৃতীয় উৎপাদন ইউনিটের জন্য বিনিয়োগ পরিকল্পনায় সংশোধন এনেছে। পাশাপাশি কোম্পানিটি নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর সময় বাড়িয়েছে।
তথ্য অনুযায়ী, বার্জার পেইন্টস বাংলাদেশের তৃতীয় ইউনিটে ৯৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে কোম্পানির পর্ষদ। পূর্বে এই ইউনিটে ৮১৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছিল।
নতুন প্রস্তাব অনুযায়ী, তৃতীয় ইউনিটে বিনিয়োগ বাড়বে ১৬৭ কোটি টাকা।
রোববার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিছে বহুজাতিক কোম্পানিটি।
নতুন প্রস্তাব অনুযায়ী, কোম্পানিটি তাদের তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থাৎ নতুন এই কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের এপ্রিল মাস থেকে শুরু করতে চায় কোম্পানিটি।
কোম্পানিটি জানিয়েছে, তাদের এই তৃতীয় ইউনিটটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হচ্ছে। এটি দেশের রং শিল্পের বাজারে অন্যতম বৃহৎ কারখানা হতে যাচ্ছে। ৪০ একর জমির ওপর এই অত্যাধুনিক কারখানাটি নির্মিত হচ্ছে। এই বিনিয়োগ সম্পন্ন হলে বাংলাদেশের রঙের বাজারে বার্জার পেইন্টসের অবস্থান আরো শক্তিশালী হবে এবং তাদের ব্যবসা বাড়বে।
কোম্পানির এই প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
Posted ০৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com