Ad
x

দর পতনের শীর্ষে অ্যাপোলো ইস্পাত

রবিবার, ১২ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

দর পতনের শীর্ষে অ্যাপোলো ইস্পাত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭২৬ বারে ২৭ লাখ ৭৪ হাজার ৮৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮১ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৭ বারে ৬ লাখ ৪২ হাজার ৪৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৭৯ বারে ৯ লাখ ৮ হাজার ৩১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮.৯৬ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ৮.৮৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৮.৭২ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৮.৬৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৮.০০ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭.৯২ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৭:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com